প্রকাশ: ৭ মার্চ ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর সিআরবি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪ টি টিপ ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রনি (২৪), সাইফুল ইসলাম বাবু (২৫), মোঃ সজীব (২৫), মোঃ শাহীন (২৭), মোঃ রিয়াজ (২২) ও মোঃ রিয়াদ (১৯)।
কোতোয়ালী থানা ওসি ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন সিআরবি কাঠের বাংলো মোড়স্থ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদেরকে আটক করতে সক্ষম হয়। উক্ত বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
