বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে, কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ৩:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ৪:১১ পূর্বাহ্ণ
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে, কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামমেও চলছে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও অপ্রীতিকর পরিস্থিতি খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ১৫ উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে।আর এটি চলবে এক টানা ২টা পর্যন্ত।


জানা যায়,ভোটগ্রহণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই সঙ্গে ভোটের এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে কয়েক প্লাটুন বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবের সদসরা।

এদিকে নির্বাচনে ভোটগ্রহণ মনিটরিং করার জন্য প্রতি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে নির্বাচনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনে মোট ২২ টি পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এতে এই জেলার আওতাধীন স্থানীয় সরকারের মোট দুই হাজার ৭৩০ জন নির্বাচিত প্রতিনিধি ইভিএমের মাধ্যমে ভোট দেবেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares