বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে এস আলমের রিফাইন্ড সুগার মিলে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

প্রকাশ: ৪ মার্চ ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ আপডেট: ৪ মার্চ ২০২৪ | ৮:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রামে এস আলমের রিফাইন্ড সুগার মিলে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

সাম্পান ডেস্ক

কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিল নামে একটি চিনির কলে আগুন লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৩টি স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার বাকলিয়া এক্সেস রোডের একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও হিমাগারটি নিজেদের নয় বলে দাবি করেছিল এস আলম গ্রুপ।

এদিকে আগুন যেন জাহাজে না আসতে পারে এর জন্য বন্দরের নৌ ফায়ার সার্ভিসও প্রস্তুতি নিয়ে রেখেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares