সাম্পান ডেস্ক
চট্টগ্রামে এসএসসিতে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার হয়েছে ৮২ দশমিক ৮০ শতাংশ; যা গতবারের তুলনায় প্রায় চার শতাংশ পয়েন্ট বেশি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এবারের ফলাফল তুলে ধরেন।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ।
এ বছর চট্টগ্রামে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এসএসসিতে বসেছিল। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ; ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১১ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ।
চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন শিক্ষার্থী।
তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৫৮৯ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৭ জন এবং মানবিকে জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন শিক্ষার্থী।
১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী। সার্বিকভাবে এবার পাশের হার বেড়ে ৮৩ দশমিক ০৪ শতাংশ হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে।
