সাম্পান ডেস্ক
চট্টগ্রামে আজ রবিবার থেকে শুরু হওয়া ৫ম ইন্টারন্যাশনাল এসএমই মেলা ২০২৩-এ অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। মেলাটির আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এই মেলা ১৬ মে শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
আইপিডিসি জানায়,উদ্যোক্তা উন্নয়ন ও তাদের এগিয়ে চলাকে অনুপ্রাণিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই উদ্যোক্তাদেরকে তাদের পণ্য ও সেবা সম্পর্কে জানানোর সুযোগ করে দেওয়া এই আয়োজনগুলোতে তারা সবসময়ই অংশ নিয়ে থাকে। মেলায় আইপিডিসি’র স্টলের মাধ্যমে প্রতিষ্ঠানটির কিছু এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবে।
প্রসঙ্গত,চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো: রেজাউল করিম চৌধুরী মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এই মেলার উদ্বোধন করেন।
