প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:১৩ অপরাহ্ণ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:১৩ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
চট্টগ্রামের এক মাদরাসায় ৪ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় নাছির উদ্দিন (৪৭ শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।
মামলা ও আদালতের নথির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসায় চার শিশুশিক্ষার্থী ধর্ষণ শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক নাছির উদ্দিনের নামে মামলা করেন।
তদন্ত শেষে নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জিকু বড়ুয়া , রায় ঘোষণার সময় আসামি নাছির উদ্দিন আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
