বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশ: ৩ মে ২০২৩ | ৭:৫৫ পূর্বাহ্ণ আপডেট: ৩ মে ২০২৩ | ৭:৫৮ পূর্বাহ্ণ
চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নতুন ঘোনা নামক জায়গায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

নিহতের নাম আজিজুর রহমান (৩৮)। তিনি পেশায় একজন চিংড়িঘের কর্মচারী। তিনি ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের ছালেহ আহমদের পুত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-মূলত ধার নেওয়া একটি বৈদ্যুতিক বাল্ব ফেরত দিতে বিলম্ব হওয়ায় কথা কাটাকাটির জেরে পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় এই যুবক। আর ছুরিকাঘাতকারী ঘাতক ইসহাকের বাড়ি চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামে। সে ওই গ্রামের কবির আহমদের ছেলে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জড়িত ইসহাককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares