বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চকবাজারে যুবলীগ কর্মীকে মেরে কারাগারে কাউন্সিলর টিনু

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ৪:১৮ অপরাহ্ণ আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ৪:১৮ অপরাহ্ণ
চকবাজারে যুবলীগ কর্মীকে মেরে কারাগারে কাউন্সিলর টিনু

নিজস্ব প্রতিবেদক 

যুবলীগ কর্মীকে নিজের কার্যালয়ে তুলে এনে মারধরের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর নুর মোস্তফা টিনুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রাম এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে টিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুসারে , গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বন্ধু অভিজিৎ সেনের মালিকানাধীন একুশে ড্রাগ হাউজ নামে একটি ফার্মেসিতে বসা ছিলেন মেহেদী হাসান রাকিব। রাত ৮টায় কাউন্সিলর অভিজিতের মোবাইলে কল করে মেহেদি হাসান রাকিবের সঙ্গে কথা বলেন টিনু। এসময় তাকে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে তুলে নেওয়ার এবং মামলা দিয়ে লকাপে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন টিনু।

কথোপকথনের কয়েক মিনিটের মধ্যে রাত সাড়ে ৮টায় ১০-১৫ জন যুবক ফার্মেসির সামনে আসেন। তারা রাকিবকে তুলে কাপাসগোলা এলাকায় চকবাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যান। সেখানে কাউন্সিলর টিনু তাকে মারধর করেন এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।

এ ঘটনায় পরদিন রাতেই মেহেদি হাসান রাকিব বাদি হয়ে কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

জালাল ইবনে জহুর ,চট্টগ্রাম

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares