প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। এ ঘটনায় মাকে উদ্ধার গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনও উদ্ধার করা যায়নি।’
