বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চকবাজারে বাবা ছেলে মিলে খুন করে ডিশ ব্যবসায়ীকে

প্রকাশ: ১২ জুলাই ২০২২ | ২:০৪ অপরাহ্ণ আপডেট: ১২ জুলাই ২০২২ | ২:০৭ অপরাহ্ণ
চকবাজারে বাবা ছেলে মিলে খুন করে ডিশ ব্যবসায়ীকে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চকবাজারে ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ (২৩) নামের এক ক্যাবল অপারেটরকে খুনের ঘটনায় শফি (৫০) ও তার ছেলে সাকিবকে (১৯) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে তাদের আটক করে চকবাজার থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার দুপুরে নগরের চকবাজার থানার ডিসি রোড মৌসুমি আবাসিক এলাকার ক্রিস্টাল ভিউ কেজি স্কুলের সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। সোহাগ চকবাজার ডিসি রোডের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, দুপুর সাড়ে ১২টায় মৌসুমী আবাসিক মোড়ে পূর্ব শত্রুতার জের ধরে নিহত যুবক সোহাগের সাথে শফি নামে এক ব্যক্তির তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লাগে। সোহাগ হঠাৎ করে শফিকে চড় মারে। এসময় শফি লোহার পাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। খবর পেয়ে শফির ছেলে সাকিবও এসে তাকে মারধর এবং এক পর্যায়ে সোহাগকে বুকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares