বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ৩:৫০ অপরাহ্ণ আপডেট: ১৯ জুলাই ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ
ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্যতম সেচ্ছাসেবী ও সেবামুলক সংগঠন ‘ঘুমধুম ছাত্র ঐক্য পরিষদ’র নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে মোহাম্মদ রফিক হায়দারকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান রিমনকে সেক্রেটারি করা হয়।

রবিবার (১৭ জুলাই) স্থানীয় ঘুমধুম ড্রীমি ক্যাফে এন্ড কনভেনশন হলে সংগঠনের স্থায়ী কমিটির সদস্যরা নতুন কমিটির অনুমোদন দেন।

আংশিক এই কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোঃ সেলিম।

জানা যায়,নতুন কমিটি গঠন উপলক্ষে সংগঠনের উদ্যোগে প্রীতিভোজ ও মিলন মেলার আয়োজন করা হয়।এতে সংগঠনের অধিকাংশ সদস্য, স্থায়ী পরিষদ সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।সেখানে উপস্থিত সদস্যদের সাথে পরামর্শ করে সংগঠনের স্থায়ী কমিটি নতুন এই কমিটি অনুমোদন দেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares