বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ঘুমধুম ইউনিয়নে জামায়াতের বৃক্ষরোপণ

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ৮:৫০ অপরাহ্ণ আপডেট: ৩১ জুলাই ২০২৫ | ৮:৫৫ অপরাহ্ণ
ঘুমধুম ইউনিয়নে জামায়াতের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি” —এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম নয়াপাড়া কবরস্থানে ঘুমধুম ইউনিয়ন জামায়াতের উদ্যোগ এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন—নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী সেক্রেটারি হামিদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন জামায়াতের সভাপতি সালাহ উদ্দিন, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আবু সাইদ, ৫নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ রিদুয়ান, জামায়াত কর্মী রশিদ আহমদ, নুরুল বশর সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল হক বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জামায়াতের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। তিনি বলেন, যতজন কর্মী ততোটাই বৃক্ষরোপন যেন হয়। ফলজ-বনজ গাছের পাশাপাশি ঔষধি গাছ ও লাগানোর আহবান জানান তিনি।

রহা/

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares