শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

গালি দিলেও সহ্য করেছিলেন ভাণ্ডারী: তৈয়বুল বশর

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ | ১০:৩০ পূর্বাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ | ১১:৩৮ পূর্বাহ্ণ
গালি দিলেও সহ্য করেছিলেন ভাণ্ডারী: তৈয়বুল বশর

সাইফুল ইসলাম 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে ফুলের মালা প্রতীকে এমপি প্রার্থী বর্তমান সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির পুত্র বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি বলেছেন, ফটিকছড়িতে ভাণ্ডারী সাহেব ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। ২০১৪ সালের আগের ফটিকছড়ি আর ২০২৩ সালের ফটিকছড়ি অনেক তফাৎ। তাকেঁ সালাম দিলেও মেনে নিতেন আর কেউ গালি দিলেও সহ্য করেছেন।ফটিকছড়িতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেন নি।

তিনি বুধবার(২৭ ডিসেম্বর)বিকালে দক্ষিণ ফটিকছড়ির তকিরহাট,আজাদী বাজার, ফুলের মালা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন পরবর্তী পথসভায় এসব কথা বলেন।

ভাণ্ডারী পুত্র বলেন, যতদিন ভাণ্ডারী সাহেব নৌকার এমপি ছিলেন ততোদিন নৌকার পক্ষে কাজ করে ছিলেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে গেছেন। এমনকি তাঁর নিজ দল তরিকত ফেডারেশনের কোনো কাজ করেন নি।

তৈযবুল বশর আরও বলেন, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি সব সময় ফটিকছড়ির মানুষকে সম্মান দিয়ে গেছেন। ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান ও মেম্বারদের সম্মান দিয়ে গেছেন। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সবসময় সোচ্চার ছিলেন।

পথসভায় তিনি আরও বলেন, বাপ বেঁচে থাকলে বাপের মর্যাদা বুঝা যায়না। বাপ যখন হারিয়ে যায় তখন তার শূণ্যতা ও মর্যাদা বুঝতে পারে। ফটিকছড়ির কওমি এবং সুন্নিদের মাঝে কখনো দাঙ্গাহাঙ্গা লাগতে দেয়নি । ফটিকছড়ির সকল মানুষকে ভালোবেসে গেছেন।তাই এবারও প্রধানমন্ত্রীর উন্নয়নকে আরোও তরান্বিত করতে ফুলের মালা প্রতীক নিয়ে ফটিকছড়ি আসন থেকে নির্বাচন করছেন ভাণ্ডারী । তাই আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে আগামী ৭ জানুয়ারি ফুলের মালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান ভাণ্ডারী পুত্র।

পথসভায় ও গণসংযোগে তরিকত ফেডারেশনের প্রধান নির্বাচন সমন্বয়ক কাজী আহসানুল মোরশেদ কাদেরি,তরিকত ফেডারেশনের উপজেলা শাখার সাধারন সম্পাদক আলমীর আলমে সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন নাজিরহাট পৌরসভার আহ্বায়ক শাহ জালাল,ভুজপুর শাখার আহ্বায়ক হাফেজ বেলাল উদ্দিন, যুগ্ন আহ্বায়ক মুরাদুল ইসলাম,সুয়াবিল ইউনিয়নের আহ্বায়ক মাহাবুবুল আলমসহ ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণায় এদিনে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির ফুলের মালার সমর্থনে তরিকতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি তকিরহাট বাজার, ধর্মপুর, আজাদী বাজার, বখতপুর শান্তিরহাট, খিরাম বাজার, দৌলত মুন্সির হাট, নানুপুর বাজারে ফুলের মালা প্রতীকের ব্যাপক গণসংযোগ করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares