বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

গাড়ির আয়ুষ্কাল বৃদ্ধি করার দাবী চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির

প্রকাশ: ৬ জুন ২০২৩ | ৬:০৫ অপরাহ্ণ আপডেট: ৬ জুন ২০২৩ | ৬:০৫ অপরাহ্ণ
গাড়ির আয়ুষ্কাল বৃদ্ধি করার দাবী চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির

সাম্পান ডেস্ক

গাড়ির আয়ুষ্কাল বৃদ্ধি করার দাবীতে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার( ৫ জুন) আন্তঃজিলা বাস মালিক সমিতির সম্মেলন কক্ষে সহ-সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রুপের সভাপতি খোরশেদ আলমের রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

সংগঠনের মহাসচিব মনজুরুল আলম চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সৈয়দ হোসেন,আহসান উল্লাহ চৌধুরী,আব্দুর রহমান,মোশারফ হোসেন, মনসুর আনোয়ার, ফারুক খান, মু. জাফর, মু. শাহজাহান, মনসুর রহমান, মু. ইসহাক, রেজাউল খান, মনসুর, আবুল বশর, মোবারক হোসেন, খোরশেদ আলম ও মু. হাসান বক্তব্য রাখেন।

সভায় বক্তারা সাম্প্রতিক বাজেট ঘোষণায় পরিবহনের ব্যয় ভার বেড়ে যাওয়ায় গন ও পণ্য পরিবহনকে বাঁচিয়ে রাখার স্বার্থ ২৯ সিট থেকে ৫২ সিটের বাস মিনিবাস গাড়ির আয়ুষ্কাল ৩০ বছর ও পণ্য পরিবহন মালবাহী ট্রাকের ৩০ বছর সময় নির্ধারণ করার জন্য পুনরায় বিবেচনার জোর দাবী জানান কর্তৃপক্ষের কাছে।

বক্তারা বলেন,করোনা মহামারীর দীর্ঘ সময় পর্যন্ত গাড়ির মালিক ও শ্রমিকরা অলস জীবন অতিক্রম করেন, সরকারের পক্ষ থেকে প্রণোদনা আসলেও সাধারণ মালিকগণ তা পাইনি, গাড়ির সমস্ত ঋণ যথাসময়ে পরিশোধ করে নিঃস্ব হয়ে পড়েন তারা।তাই পরিবহন চালু বা সচল রাখার স্বার্থে আয়ুষ্কাল ৩০ বছর পর্যন্ত করা যুক্তির দাবী।

সভায় বিভিন্নভাবে গাড়ির মালিক ও শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোরশেদুল আলম কাদেরী ও হাজী জহুর আহমেদ কে সমন্বয়ক এর দায়িত্ব দিয়ে বৃহত্তর চট্টগ্রামের গন ও পণ্য পরিবহন মালিক স্বার্থ রক্ষার্থে কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares