আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭ জনে। আহত হয়েছে ১৫ হাজার ২৭৩ জন।
সোমবার (২৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করে আল জাজিরা।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা করে। ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় বোমাবর্ষণ ও বিমান হামলা শুরু করে। সেই থেকে গাজায় এখনো ইসরায়েলের হামলা চলমান রয়েছে।
আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিহত ৫ হাজার ৮৭ জনের মধ্যে শিশু রয়েছে অন্তত ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছে ১ হাজার ১১৯ জন।
হামলায় আহত ১৫ হাজার ২৭৩ জনের মধ্যে ২ হাজার শিশু রয়েছে এবং নারীর ১ হাজার ৪০০ জন।
হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত হয়েছে ১ হাজার ৪০৫ জন। আহত হয়েছে ৫ হাজার ৪৩১ জন। নিহতদের মধ্যে ৩০৭ জন ইসরায়েলি সেনা ও ৫৭ পুলিশ কর্মকর্তা রয়েছে।
দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলিদের তৎপরতা বেড়েছে। সেখানে এ পর্যন্ত ৯৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৬৫০ জন।
গাজার বাসিন্দা নিখোঁজ রয়েছে ১ হাজার ৪০০ জন। এর মধ্যে ৭২০ জন শিশুও রয়েছে। আর পশ্চিম তীরে গ্রেপ্তার ছাড়িয়েছে ১ হাজার ২১৫।
হামাস ২২২ জন ইসরায়েলিকে বন্দি করে রেখেছে। এর মধ্যে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সামরিক সদস্যও রয়েছে। নিখোঁজ হয়েছে প্রায় ১০০ জন।
