বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ৩১ মে ২০২২ | ৭:১৩ পূর্বাহ্ণ আপডেট: ৩১ মে ২০২২ | ৭:১৬ পূর্বাহ্ণ
গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না: মার্কিন রাষ্ট্রদূত

সাম্পান ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে মানবাধিকার সমুন্নত রাখা। গণমাধ্যমের স্বাধীনতা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ বিষয়। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে পিটার হাস জানান।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। নির্বাচন, মানবাধিকার, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ও নতুন অর্থনৈতিক জোট নিয়ে ডিকাবের ওই আলোচনা চলছে।

গত সপ্তাহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সাম্প্রতিক সমীক্ষার উদাহরণ টেনে পিটার হাস বলেন, অবাধ গণমাধ্যমের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ঠিক পথে আছে, তা কিন্তু নয়; রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ১৮২টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪২তম। অর্থাৎ শীর্ষ তালিকার কাছাকাছি যুক্তরাষ্ট্র নেই। তাই যুক্তরাষ্ট্রের পরিস্থিতির উন্নতির প্রয়োজন রয়েছে। একই সমীক্ষায় বাংলাদেশের অবস্থান ১৬২তম।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares