বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়: মির্জা ফখরুল

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ৪:৫০ অপরাহ্ণ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ | ৪:৫০ অপরাহ্ণ
গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়: মির্জা ফখরুল

সাম্পান ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ২০২৪ সালের গণঅভ্যুত্থান নয়, গত ১৬ বছরে বিএনপিসহ সব রাজনৈতিক দলের আন্দোলনের পূর্ণ ইতিহাস তুলে ধরা জরুরি। গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে নির্বাচন শেষ হওয়ার পরও সমান উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সাংস্কৃতিক সহনশীলতা, ভিন্নমতকে সম্মান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার রাজনৈতিক পরিবেশ তৈরি করা প্রয়োজন। শুধু নির্বাচন অনুষ্ঠিত হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না; বরং বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংসদের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাদের ত্যাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের পথে বড় অনুপ্রেরণা।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতা, গবেষক, লেখক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং ডকুমেন্টারি প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares