বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

খেলাপি ঋণ: বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ৫:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ৫:৪৯ অপরাহ্ণ
খেলাপি ঋণ: বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

খেলাপি ঋণের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। মঙ্গলবার আদালতের এই তথ্য প্রকাশ্যে আসে।

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ জানিয়েছেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া ১৫০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় তা সুদে বেড়ে বর্তমানে ২৬০ কোটি ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকের আবেদনে বলা হয়, ঋণের বিপরীতে থাকা বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়। এ অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

গেল বছর ২০ আগস্ট প্রায় আট বছর পর জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। ২০১৬ সালে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। একই বছরের মে মাসে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি প্রকাশিত হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা হয়।

রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ৬৮টি মামলা চলমান রয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares