বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

খালেদা জিয়া জনসভায় যাওয়া না যাওয়া অবাস্তব ও অলীক চিন্তা: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২ | ১:৩৪ অপরাহ্ণ আপডেট: ২ ডিসেম্বর ২০২২ | ১:৩৪ অপরাহ্ণ
খালেদা জিয়া জনসভায় যাওয়া না যাওয়া অবাস্তব ও অলীক চিন্তা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া জনসভায় যাওয়া না যাওয়া অবাস্তব ও অলীক চিন্তা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দণ্ড ও সাজাপ্রাপ্ত আসামী, তিনি আদালত কর্তৃক কোন জামিন পাননি। বঙ্গবন্ধু কন্যার বদান্যতায় তিনি কারাগারের বাইরে ঘরে আছেন। ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া বিএনপির জনসভায় যাওয়া না যাওয়ার আলোচনা অবাস্তব ও অলীক চিন্তা।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রামের নেভী কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে মহসিন কলেজ অ্যলামনাই এসোসিয়েশন। 

মন্ত্রী বলেন, খালেদা জিয়া নিজের জন্মের তারিখ বদলে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেদিন তিনি জন্মদিনের কেক কাটেন। এরপরও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদান্যতায় তিনি কারাগারের বাইরে ঘরের মধ্যে আছেন। এখন যদি এরকম চিন্তা ওরা করে থাকে তাহলে সরকার তাকে কারাগারে পাঠাতে বাধ্য হবে।

চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ অ্যলামনাই এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে এ্যালামনাই সদস্যরা স্মৃতিরণ করে বক্তব্য রাখেন।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আগামী ৪ঠা ডিসেম্বর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে পুরো চট্টগ্রামে সাজ সাজ রব পড়ে গেছে। জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা তৈরী হয়েছে। এটা স্বরণকালের বৃহত্তম এবং লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে ইন্শাআল্লাহ। কারণ ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে যেভাবে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে, এতে আমরা নিশ্চিত যে এটি স্বরণকালের একটি বৃহত্তম জনসভা হবে।

বিএনপি সোহরাওয়ার্দি উদ্যান বাদ দিয়ে নয়াপল্টনে সমাবেশ করতে চাচ্ছেন কেন এমন প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যান কেন তাদের পছন্দ নয় এটি একটা বিরাট প্রশ্ন ? দুটি কারণে তারা সেখানে যেতে চায়না, প্রথমত নয়া পল্টনের সামনে বড়জোড় পঞ্চাশ হাজার মানুষ ধরে। অর্থাৎ তাদের জনসভায় যে পঞ্চাশ হাজারের বেশি মানুষ হবেনা এটি তারা নিশ্চিত হয়েছেন। এজন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাচ্ছেননা।

তিনি বলেন, দ্বিতীয় কারণটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, কার্যত স্বাধীনতাই ঘোষণা দিয়েছিলেন। এবং সেখানেই পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। বিএনপি তো পাকিস্তানের দোসর, তাদের মহাসচিব বলেছেন পাকিস্তানই ভালো ছিল। সুতরাং যেই ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন,পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল সেই ময়দান তাদের পছন্দ নয়। এই দুটি কারণে তারা সেখানে যেতে চাননা। কিন্তু বড় জনসভার জন্য সোহরাওয়ার্দী উদ্যানই হচ্ছে উত্তম। এবং তারা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল, তাদের চাওয়া অনুযায়ি সোহরাওয়ার্দী উদ্যান তাদেরকে বরাদ্দ দেয়া হয়েছে।

বিএনপি বিশৃঙ্খলা করলে কি ব্যবস্থা সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তো বিশৃঙ্খলাই করতে চাই। বিশৃঙ্খলা করতে চাওয়ার কারণেই তারা নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চাই। বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ তাদের দেয়া হবেনা। জনগণই তাদের প্রতিহত করবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares