প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ২:১০ অপরাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ২:১০ অপরাহ্ণ
ইমরান খানের দল পিটিআই বয়কট করায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ভোট দিয়েছেন। খবর দ্য ডনের।
এর আগে, সোমবার বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টের বিশেষ অধিবেশন শুরু হয়। তবে অনাস্থা ভোট প্রত্যাখ্যান করায় পার্লামেন্টে থেকে ওয়াক আউট করেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের সদস্যরা। এরপর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।
