বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার সিগারেটসহ আটক ১

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ণ আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৪৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার সিগারেটসহ আটক ১

সাম্পান ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ বিমল চাকমা নামে ১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা সদর ও সীমান্তবর্তী উপজেলা পানছড়িতে এ অভিযান চালানো হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।

লিশ সুপার মুক্তা ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলা সদর ও সীমান্তবর্তী উপজেলা পানছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে বিমল চাকমা নামে একজনকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares