বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাম্পান ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের ঠাকুরছড়া ইউনিয়নের মহালছড়া এলাকায় দিগন্ত চাকমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত দিগন্ত চাকমা মহালছড়ি উপজেলার ২নং ইউনিয়নের মোবাছড়ি ব্রীজছড়া গ্রামের ক্ষীরত জ্যোতি চাকমার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান জানান, বাড়ি ফেরার পথে ঠাকুরছড়া ইউনিয়নের মহালছড়ি এলাকায় আসলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল দিগন্ত চাকমার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে খাগড়াছড়ির গুইমারাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বটতলী এলাকায় একটি মোটরসাইকেল ও শান্তি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামের একজন গুরুতর আহত হয়। গুরতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়।

এছাড়া উপজেলার বড়পিলাক এলাকায় মোটরসাইকেল দুঘর্টনায় পায়েল নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পায়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। সে বড়পিলা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares