বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

খাগড়াছড়িতে বিএনপি – আ’ লীগ সংঘর্ষ, ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা

প্রকাশ: ৪ জুন ২০২২ | ৮:১৯ পূর্বাহ্ণ আপডেট: ৪ জুন ২০২২ | ৮:২৪ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে বিএনপি – আ’ লীগ সংঘর্ষ, ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা

খাগড়াছড়ি শহরে বিএনপির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।এই ঘটনার জের ধরে সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়িতে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাড়িতে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।এইসময় তার ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।পাশাপাশি বাড়ির পাশে স্থানীয় এক যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রসিদ সাম্পান নিউজকে বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে।পরে তারাও পাল্টা হামলা চালায়।এই ঘটনায় কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ওয়াদুদ ভুঁইয়া বাড়িতে থাকার খবর শুনে হত্যার উদ্যেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী এই হামলার নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares