সাম্পান ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত) সমর্থীত হিল উমেন্স ফেডারেশনের তিন নেত্রীকে অপহরণের দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ্য থেকে। এ ঘটনার জন্য ‘নব্য মুখোশ বাহিনী’কে দায়ি করে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রীতা চাকমা স্বাক্ষরিত এক ইমেইল বার্তা পাঠানো হয়েছে।
অপহৃতরা হলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) সমর্থীত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা, একই সংগঠনের জেলা কমিটির সদস্য ক্রনিয়া চাকমা এবং উপজেলা কমিটির সদস্য লিশা চাকমা।
ইউপিডিএফ দীঘিনালা শাখার সমন্বয়ক সজীব চাকমা জানান, সাজেক এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীল নারী প্রীতিলতার ৯১তম আত্মাহুতি দিবস পালন করা হয়।সে অনুষ্ঠান শেষে শনিবার একটি মাহেন্দ্র গাড়ি যোগে তিন নেত্রী খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিলেন।সন্ধার দিকে দীঘিনালার কবাখালি বাজার এলাকা থেকে নব্য মুখোশ বাহিনী তাদের অপহরণ করে নিয়ে যায়। অপহরণ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক অপহরনের শিকার নারীদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ্য থেকে।
