বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ২০২৪ ইউরোতে পর্তুগাল

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ৯:০৩ অপরাহ্ণ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ৯:০৪ অপরাহ্ণ
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ২০২৪ ইউরোতে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

ক্লাব হক কিংবা জাতীয় দল জাদুকরী সবখানেই দেখিয়ে যাচ্ছেন ফুটবলের অনন্য মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর জোড়া গোলে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠল পর্তুগাল।

গতকাল পোর্তোয় গ্রুপ ‘জে’-এর ম্যাচে স্লোভাকিয়াকে ২-৩ গোলে হারিয়েছে পর্তুগিজরা। রোনালদোর জোড়া গোলের পাশাপাশি গোল করেছে স্বাগতিকদের স্ট্রাইকার গনসালো রামোস।

পর্তুগাল টানা সাত জয়ে তিন ম্যাচ হাতে রেখেই ইউরোর মূল পর্ব নিশ্চিত করল।

১৮তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের অ্যাসিস্টে করা রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। এর মিনিট দশেক পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

স্লোভাকিয়া ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। ৬৯তম মিনিটে ডেভিড হ্যানকোর গোলটিতে ব্যবধান কমে। কিন্তু ৩ মিনিট পরে মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেসের পাসে বল পেয়ে ফের দুই গোলের ব্যবধান তৈরি করেন রোনালদো। এটি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর ১২৫তম আন্তর্জাতিক গোল।

শেষদিকে গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্লোভাকিয়া। ৮০তম মিনিটে গোলটি করেন স্টানিস্লাভ লোবোটকা। কিন্তু বাকি সময় আর ঘুরে দাঁড়াতে পারেনি স্লোভাকিয়া। ফলে মূল পর্ব নিশ্চিত করে ফেলে পর্তুগাল।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares