বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোস্ট গার্ডের অভিযান: অর্ধকোটি টাকার স্বর্ণসহ আটক রোহিঙ্গা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৫৫ অপরাহ্ণ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৫৫ অপরাহ্ণ
কোস্ট গার্ডের অভিযান: অর্ধকোটি টাকার স্বর্ণসহ আটক রোহিঙ্গা

সাম্পান ডেস্ক

মিয়ানমার থেকে স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিক্তিতে শুক্রবার কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কতৃর্ক টেকনাফ-কক্সবাজার সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬৬৩.৯৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ ১ জন আটক হয়েছেন। তার নাম মোঃ আরাফাত (৩৫)। সে জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭ এর একজন রোহিঙ্গা শরনার্থী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়।

এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কক্সবাজারগামী একটি চলন্ত সিএনজিতে উঠার চেষ্টাকালে কোস্ট গার্ড সদস্যগণ মো. আরাফাতকে আটক করতে সক্ষম হয়।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে কোমড়ে পলিথিন দ্বারা মোড়ানো রাবারের টিউবের মধ্য থেকে সর্বমোট ৬৬৩.৯৬ গ্রাম ওজনের ৪ টি স্বর্নের বার জব্দ করা হয়, যার বাজার মূল্য ৫৩ লক্ষ ২২ হাজার ৩০৩ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি দীর্ঘদিন যাবত স্বর্ণ পাচারের সাথে জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares