বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোর্ট হিলে পুলিশের গাড়ির চাপায় আইনজীবীর সহকারী মৃত্যু

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৩২ অপরাহ্ণ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৩২ অপরাহ্ণ
কোর্ট হিলে  পুলিশের গাড়ির চাপায় আইনজীবীর সহকারী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আদালত পাড়া কোর্ট হিলে পুলিশের গাড়ির চাপায় এক আইনজীবীর সহকারীর মৃত্যু হয়েছে। সিএমপির বাকলিয়া থানা পুলিশের গাড়ির চাপায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে কোর্ট হিল থেকে নামার সময় রেজিস্ট্রি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ হেলাল উদ্দিন (২৯) ।তার বাড়ি নগরীর পতেঙ্গা এলাকার। তিনি তার বড় ভাই অ্যাডভোকেট বেলালের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতেন।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, ‘বাকলিয়া থানা পুলিশের একটি মোবাইল টিম গ্রেপ্তার হওয়া আসামিদের কোর্ট হাজতে দিয়ে আসার সময় হঠাৎ ব্রেক ফেল করে। অনেক পথ কোনভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও রেজিস্ট্রি অফিসের সামনে থাকা একটা গাছে ধাক্কায় দিয়ে গাড়ি থামাতে চাইলে তখনই সাথে থাকা বেলাল ও হেলাল নামে দুইভাইকে ধাক্কা দেয়। এসময় হেলাল চাপা পড়ে মারা যায়। বিষয়টি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares