প্রকাশ: ২২ মার্চ ২০২২ | ১০:২৬ পূর্বাহ্ণ আপডেট: ২২ মার্চ ২০২২ | ১০:২৮ পূর্বাহ্ণ
কোতোয়ালীতে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পাঁচলাইশ থানার বর্তমান ওসি জাহিদুল কবিরকে। তবে ওসি পদে পাঁচলাইশে আপাতত কাউকে পদায়ন করা হয়নি। আর এর মধ্যদিয়ে পুলিশ সদর দপ্তরের বদলি আদেশের প্রায় সাড়ে তিন মাস পর কোতোয়ালী থানার ওসির দায়িত্ব ছাড়তে হলো নেজাম উদ্দীনকে।
মঙ্গলবার (২২ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ জারি করেন।
জানা যায়,গত বছরের ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরের আদেশে ওসি নেজামকে কোতোয়ালী থেকে পিবিআইতে বদলি করা হয়েছিল। এরপরও তিনি কোতোয়ালীতে ওসির দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ মে সিটি এসবি থেকে জাহেদুল কবিরকে পাঁচলাইশের ওসি পদে পদায়ন করা হয়েছিল।
