বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোতোয়ালিতে ১০তলা থেকে লাফ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশ: ১১ জুলাই ২০২২ | ৭:৪৩ পূর্বাহ্ণ আপডেট: ১১ জুলাই ২০২২ | ৭:৫৭ পূর্বাহ্ণ
কোতোয়ালিতে ১০তলা থেকে লাফ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

নগরের কোতোয়ালি থানাধীন সিরাজুদ্দৌলা রোডের একটা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নমিতা চৌধুরী (৭১) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

সোমবার (১১ জুলাই) সকাল পৌনে ১০টায় নগরের কোতোয়ালী থানার সিরাজউদ্দৌলা সড়কে সিপিডিএল আইরিস বহুতল ভবনে এ ঘটনা ঘটে। নিহত নমিতা চৌধুরী ওই এলাকার প্রবীর চৌধুরীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে অনিকেত চৌধুরী জানান, মা অনেকদিন ধরে ভারসাম্যহীন। সকালে নাস্তা করে বিল্ডিংয়ের ছাদে যায়। এর কিছুক্ষণ পর বিল্ডিং থেকে নিচে পড়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগের থেকে জানানো হয়, আজ সকালে সিরাজউদ্দৌলা রোডের নিজ বাসার ১০তলা ভবনের ছাদে থেকে নমিতা চৌধুরী নামের এক বৃদ্ধা লাফ দেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, সকাল ৯টার দিকে সিরাউদ্দৌলা রোডের বিল্ডিংয়ের ১০তলার ছাদ থেকে লাফ দেন বৃদ্ধা নমিতা চৌধুরী। থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে ভিকটিমকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিই। সোয়া ১০টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares