বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কোতোয়ালিতে লিফটের নিচে চাপা পড়ে তরুণের মৃত্যু

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ৮:৫৮ অপরাহ্ণ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ৮:৫৮ অপরাহ্ণ
কোতোয়ালিতে লিফটের নিচে চাপা পড়ে তরুণের মৃত্যু

সাম্পান ডেস্ক

নগরের কোতোয়ালি থানার দক্ষিণ নালাপাড়ায় লিফটে চাপা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত প্রীতম চৌধুরী (২০) নালাপাড়ার আম্বিয়া গ্রিণ নামে ছয় তলা ভবনের পঞ্চম তলার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।

নিহতের বাবা শিমুল চৌধুরী জানান, একটি কমিউনিটি সেন্টারে তার বোনের বিয়ে ছিল। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় গ্রাউন্ড ফ্লোরে আসার আগেই লিফট আটকে যায়। প্রীতম দ্রুত নেমে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares