বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোতোয়ালিতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৯ নেতাকর্মী আটক

প্রকাশ: ১৬ মে ২০২২ | ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: ১৬ মে ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ
কোতোয়ালিতে  গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৯ নেতাকর্মী আটক


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালির একটা হোটেল থেকে জামায়াতের ৪৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করতে একত্রিত হয়েছে জানা যায়।

সোমবার রাত ১১ টার দিকে কোতোয়ালি থানাধীন টেরিবাজারের আল বায়ান হোটেল থেকে বিশেষ সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীর টেরিবাজারের আল বায়ান হোটেলে গোপন বৈঠকে মিলিত হওয়ার সংবাদে সেখানে অভিযান চালানো হয়।পরে সেখান থেকে ৪৯ জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।তবে পুলিশের অভিযানের সংবাদে বেশ কয়েকজন সেখান পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহিদুল কবির বলেন,’ টেরিবাজারের আল বায়ান হোটেল থেকে বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ৪৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ বিভিন্ন পদের নেতারা আছেন।তারা সরকার বিরোধী নাশকতা পরিকল্পনায় একত্রিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি বিষয় তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares