প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩ | ১০:৩১ পূর্বাহ্ণ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ | ১০:৪০ পূর্বাহ্ণ
চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের কৃত ৪ মামলায় হাইকোর্ট হতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ ১০২ জন নেতাকর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন।
আজ বুধবার উচ্চ আদালত থেকে তারা আগাম জামিন নেন। মাহবুবের রহমান শামীমের ব্যক্তিগত সহকারী আজম খান সাম্পান নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জানুয়ারি বিকালে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। তবে মিছিল নিয়ে সমাবেশে যেতে বাধা দিলে দলীয় কার্যালয় সংলগ্ন কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এতে পুলিশসহ ২০-২৫ জন আহত হয় ।এই ঘটনায় মোট ৪ টি মামলায় অর্ধ সহস্রাধিক আসামী করা হয়েছে।
