বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কেএনএফ’র  সাথে সম্পৃক্ততা,  রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ ৭ জন কারাগারে

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ
কেএনএফ’র  সাথে সম্পৃক্ততা,  রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ ৭ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে রুমা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ভান মুন নুয়ান বম সহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (২২ এপ্রিল) রুমার মুনলাই পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ভান মুন নুয়ান বম (৩৩),  লাল নুন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২),  লাল মিন বম (৫৬), ভান বিয়াক লিয়ান বম (২৩)।  তারা সবাই রুমার মুনলাই পাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেই সময় আসামিদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বান্দরবানের কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এপর্যন্ত  মোট ৭৭ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৭৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  তাদের মধ্যে ২৩ জন নারী রয়েছেন।

এদিকে, বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন মানিকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি পুলু মারমা বলেন, কেএনএফের সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য পাওয়া গেছে, এজন্য তাকে বহিস্কার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares