প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ২:৩৪ অপরাহ্ণ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ | ২:৩৫ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
কেএনএফ ‘র সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে রুমার বেথেলপাড়া থেকে তাকে গ্রেফতার করেন যৌথ বাহিনীর সদস্যরা।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
লাল লিয়ান সিয়াম বম রুমা সদর ইউনিয়নের মৃত থন আলহ বমের ছেলে।
গ্রেপ্তারের পর বুধবার (১০ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে কারাগারে পাঠানো নির্দেশ প্রদান করে ।
