বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোরবানের পর অন্য ছেলের সাথে প্রেমিকার বিয়ে, অভিমানে নিজেকেই কুরবানি দিলেন ফটিকছড়ির তরুণ

প্রকাশ: ৮ জুলাই ২০২২ | ১১:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ৮ জুলাই ২০২২ | ১১:৩৬ পূর্বাহ্ণ
কোরবানের পর অন্য ছেলের সাথে প্রেমিকার বিয়ে, অভিমানে নিজেকেই কুরবানি দিলেন ফটিকছড়ির তরুণ

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়ারুল ইসলাম (২১) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে ।প্রেম ঘটিত জটিলতায় এই তরুণটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

শুক্রবার দুপুরে নাজিরহাট বাজারের মীর প্লাজার একটা স্টাফ রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এই তরুণের লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানার পুলিশ।

ভুক্তভোগী পেয়ারুল নাজিরহাট পৌরসভার কুম্বারপাড়া এলাকার বাগমারা পুকুর সংলগ্ন নয়া গজী বাড়ীর ওসমান ড্রাইভারের পুত্র।তিনি গত দুমাস ধরে নাজিরহাট বাজারের অলিভ ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি দোকানে চাকরি করতেন।

দোকানের মালিক মামুন বলেন, গতকাল কাঁদতে দেখে জানতে পারি তার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। কোরবানি ঈদের পর মেয়েটির বিয়ে।যে কারণে ক্ষোভে, অভিমানে সে আত্মহত্যা করেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares