বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কালুরঘাটে টেম্পুর ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ৯:১২ অপরাহ্ণ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ | ৯:১২ অপরাহ্ণ
কালুরঘাটে টেম্পুর ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সাম্পান ডেস্ক 

চট্টগ্রামের কালুরঘাটে নিয়ন্ত্রণহীন টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো.হাসানের মেয়ে ফাতেমা নগরের হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাট ফেরি সংলগ্ন বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এসময় ফেরিতে ওঠার জন্য ওই কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares