বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ :হেফাজত

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ
কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ :হেফাজত

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে অবরোধ কর্মসূচিতে তাণ্ডব চালিয়ে অনেকটা নিরবে চলে যায় আলোচনায় থাকা হেফাজতে ইসলাম।

গত ৩১ আগস্ট হেফাজতের ২০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওযার মধ্যে দিয়ে আবারও আলোচনায় আসেন হেফাজত।

নবগঠিত এ কেন্দ্রীয় কমিটি নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম (বাবুনগর মাদরাসায়) মজলিসে আমেলার এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৩ দফা দাবীর সাথে কারাবন্দি আলেমদের মুক্তি দাবি করেন। বৈঠকে কারাবন্দি আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেন মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান।

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতী খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা ফুরকানুল্লাহ, মাওলানা খোবাইব, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী মাসঊদুল করীম, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, এ্যডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা জাকারিয়া নোমান, মুফতী কামরুজ্জামান সহ দুই শতাধিক নেতৃবৃন্দ।

বৈঠকে দেশব্যাপী জেলা,উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares