বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কারাগারে স্ট্রোক করেছেন শিবির নাছির, উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঢাকায়

প্রকাশ: ৯ আগস্ট ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ আপডেট: ৯ আগস্ট ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ
কারাগারে স্ট্রোক করেছেন শিবির নাছির, উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রামের বহুল আলোচিত ‘শিবির ক্যাডার’ নাছির হৃদরোগে আক্রান্ত হয়েছেন।উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

জানা যায়,শিবির নাসির নোয়াখালী কারাগারে ছিলেন। গত বুধবার দুপুরে নাসির অসুস্থতা অনুভব করেন।পরে অবস্থার অবনতি হলে রাত ৯ টার দিকে তাকে নোয়াখালী কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর তাকে কুমিল্লা

জানা যায়, নাসির এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে ভর্তি আছেন।তার অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে।তবে উন্নত চিকিৎসার জন্য তাকে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হবে।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নাসির গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।পরে তাকে কুমিল্লা কারাগারের ওয়ার্ডে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেন।

তিনি আরও বলেন, ছাড়পত্র পাওয়ার পরই নাছিরকে কারাগারে ফিরিয়ে আনা হয়। আগামীকাল বৃহস্পতিবার কারা বিভাগের অনুমতি মিললে বিশেষ নিরাপত্তায় তাকে ঢাকায় পাঠানো হবে।

 

 

 

 

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares