বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কর্ণফুলী থানার নতুন ওসি মোহাম্মদ শরীফ

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১১:২০ অপরাহ্ণ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১১:২০ অপরাহ্ণ
কর্ণফুলী থানার নতুন ওসি মোহাম্মদ শরীফ

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মুহাম্মদ শরীফকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে নতুন ওসি মুহাম্মদ শরীফ সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করেছন। এর আগে চট্টগ্রাম সিআইডিতে ছিলেন। তাঁর নিজ বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট।

কর্ণফুলী থানার বর্তমান ওসি মোহাম্মদ মনির হোসেন কে গত ১৩ নভেম্বর যোগদানের মাত্র দুই মাসের মাথায় রংপুর রেঞ্জে বদলি করা হয়। তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়ায় তিনিই এখন পর্যন্ত বহাল ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares