নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে পুরাতন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় ১১ হাজার মেট্রিক টন কয়লা অবৈধভাবে মজুদ করায় বসাহারা এন্টারপ্রাইজ এর মালিকানাধীন একটি কয়লার ডিপোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় ওই ডিপোর ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে ১বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও ফায়ার সার্ভিস এর সদস্যরা এই অভিযান চালায়।
জানা যায়,অভিযানের সময় সেখানে ডিপো ইনচার্জ মোঃ আলামিনকে হাতেনাতে আটক করা হয়। তিনি কয়লা মজুদের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কোন ছাড়পত্র প্রদর্শন করতে পারেন নি। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত অভিযুক্ত মোঃ আলামিন কে ১ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং মজুদকৃত কয়লা আগামী ১ সপ্তাহের মধ্যে নদীর তীর হতে অপসারণের নির্দেশ দেন।
