প্রকাশ: ২৯ জুন ২০২২ | ১২:৩১ অপরাহ্ণ আপডেট: ২৯ জুন ২০২২ | ১২:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী থানার ফয়েজনগর এলাকায় এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। জয় চ্যাটার্জি (৫০)নামে এই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
বুধবার (২৯ জুন) বিকেলে ইমাম সাহেবের ভাড়া বাসা থেকে এই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।
জয় চ্যাটার্জি পটিয়া থানার গুয়াতলী এলাকার শান্তি প্রিয় চ্যাটার্জির ছেলে। তিনি কর্ণফুলী থানার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিল।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়েছে জয় চ্যাটার্জি। ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
