বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ৪:২২ অপরাহ্ণ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ | ৪:২২ অপরাহ্ণ
কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

সাম্পান ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ তিন জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো- মহেশখালী থানার মোহরাকাটা গ্রামের দেরায়েত উল্লাহ বাদশা’র ছেলে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ (২৪), ফকিরাকাটা গ্রামের নুরু হোসাইনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৪) এবং বড়ঢেইল গ্রামের করম বকশুর ছেলে মো. সুমন (২৩)।

র‌্যাব জানায়, বিশেষ সংবাদের মাধ্যমে সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় মহেশখালী থানার বড়মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তল্লাশী তকরে তাদের থেকে৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায় , উদ্ধার করা আগ্নেয়াস্ত্র তাদের হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করাসহ অপরাধ চক্রের সক্রিয় সদস্য মর্মে স্বীকার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তানাতর করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares