বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসার শতবার্ষিকী সম্মেলন সম্পন্ন

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৩ | ৪:৩০ অপরাহ্ণ আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ | ৪:৩০ অপরাহ্ণ
ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসার শতবার্ষিকী সম্মেলন সম্পন্ন

সাম্পান ডেস্ক


উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার শতবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার বিকেলে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।
৪ জানুয়ারি বিকাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ সম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এতে বক্তব্য রাখেন- সৌদি আরব থেকে আগত শায়খ মাতার বিন মুহাম্মদ আস সিহলী, পাকিস্তানের আল্লামা হানিফ জালন্দরী, ভারতের ড. খালেদ গাজীপুরী, দেশের খ্যাতনামা আলেমদের মধ্যে আল্লামা সুলতান জওক নদভী, কওমী শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী, হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা ইয়াহইয়া, শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, মুফতি জসিম উদ্দীন, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরীসহ দেশ বরেণ্য ইসলামী স্কলাররা বক্তব্য রাখেন। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।

পরে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares