বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগত জানিয়ে আকবরশাহে মিছিল

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ১১:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ | ১২:০১ পূর্বাহ্ণ
ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগত জানিয়ে আকবরশাহে মিছিল

সাম্পান ডেস্ক

আগামী ২৭ জানুয়ারি থেকে চট্টগ্রামের প্যারেড মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসীরুল স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরের আকবরশাহে মিছিল করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার আকবরশাহ থানাধীন  কর্নেলহাট থেকে  মিছিলটি  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্নেলহাট বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে তাফসীর মাহাফিল এন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। এইখানে তাফসীর করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।পতিত স্বৈরাচারের রোষানলে পড়ে ইসলাম প্রিয় তাওহিদি জনতা দীর্ঘদিন তাঁর তাফসীর শুনা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি  বলেন,আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল  অনুুুষ্ঠি হবে।এই মাহফিল সফল করতে ধর্মপ্রাণ তৌহিদী জনতার সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, দীর্ঘ ১৬ বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে ঐতিহাসিক ৫ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই মাহফিলের শেষ দিন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী উপস্থিত থাকবেন। মাহফিলে কমপক্ষে ৩০ লাখ মানু্ষ উপস্থিতির টার্গেট নিয়েছেন আয়োজকরা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares