বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এমপি বানালে ভূজপুর মামলা সমাধান করে দিবো:স্বতন্ত্র প্রার্থী তৈয়ব

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ৭:৫৯ অপরাহ্ণ
এমপি বানালে ভূজপুর মামলা সমাধান করে দিবো:স্বতন্ত্র প্রার্থী তৈয়ব

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে-২(ফটিকছড়ি)  আসনের তরমুজ মার্কার স্বতন্ত্র প্রার্থী হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব বলেছেন, আমাকে যদি আপনারা এমপি বানিয়ে সংসদে পাঠান তাহলে ৩ বছরে ফটিকছড়ি রূপ পাল্টে দেবো।যাতায়াত ব্যবস্থা উন্নত করে দেবো।

বরিবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যা  উপজেলার ভূজপুর ইউনিয়নের কাজীরহাট বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আমাকে এমপি বানালে ভূজপুরের আলোচিত হত্যা মামলা সমাধান করে দিবো।একজন প্রার্থী চাই ভোট। আর ভোটাররা চাই উন্নয়ন। আমি সেই উন্নয়ন করে দেখিয়ে দিবো।

তৈয়ব আরও বলেন,আমি যদি এমপি হই তাহলে মাদক ও ইয়াবা কারবারিদের ছাড় দিবো না। যারা আমার সাথে নির্বাচনে সহযোগিতা করছেন। তারা মাদক ও ইয়াবা কারবারির সাথে জড়িত থাকলে এগুলো ছেড়ে দেন।

এসময়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
মোহাম্মদ নগর চা বাগানের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মতিউর রহমান সিকদার টুটুল,৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার,বাংলাদেশ তরিকত ফেডারেশন ভূজপুর থানা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন,কাজির হাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নান,ফটিকছড়ি উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ নাচু, আওয়ামী লীগ নেতা সেকান্দর আলী,যুবলীগ নেতা হাজী সেলিম জাহাঙ্গীর টিপু,ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ তালুকদার,ভূজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম মুমিন,ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আনসারুল ইসলাম,ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন,ইউপি সদস্য আরশাদ উদ্দিন জোহা,যুবলীগ নেতা মহিবুল্লাহ প্রমুখ।

পরে তরমুজ মার্কায় ভোট চেয়ে  কাজীরহাট বাজারে গণসংযোগ করেন প্রার্থী হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares