নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মঙ্গলবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার অনুসারীরা। বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিবেন বলে জানাগেছে ।
স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান বুধবার সকালে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগের পত্রটি জমা দিয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা এবার সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি।
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এ নেতা আ.লীগের উপজেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তখন আ.লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়।
জনপ্রিয়তা না থাকলে এটা সম্ভব হতো না উল্লেখ করে তার অনুসারীরা বলেন, স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের কারণেই সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম -২ আসনে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি।
তিনিসহ বুধবার সকাল পর্যন্ত ১১ জন এই আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
