বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এভারকেয়ার হসপিটালে বেসিক ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১:০৮ অপরাহ্ণ আপডেট: ১৫ মে ২০২৩ | ১:১১ অপরাহ্ণ
এভারকেয়ার হসপিটালে বেসিক ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাম্পান ডেস্ক 

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের উদ্যোগে অ্যামেরিকান হার্ট এসোসিয়েশন (এএইচএ) স্বীকৃত বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট ভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৪ মে) বিকেলে  ইন্টারন্যাশনাল একাডেমি অব ইমার্জেন্সি মেডিসিন-এর (দিল্লি) ফ্যাকাল্টিদের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।এতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ডাক্তার, নার্সসহ ৩০ জনের একটি দল অংশগ্রহণ করেন।

প্রোগ্রামটিতে ম্যানিকিন ও সিমুলেটরসহ অত্যাধুনিক প্রশিক্ষণ সরঞ্জামাদি দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। বিএলএস এবং এসিএলএস-এর কোর্সটি সম্পন্নকারী এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ক্রিটিক্যাল কেয়ার দলের চারজন ডাক্তার হলেন অধ্যাপক ডা. এ এ মোহাম্মদ রায়হান উদ্দিন; ডা. রেজাউল করিম; ডা. স্বরূপ দাস; এবং ডা. রাজেশ বড়ুয়া।

এ বিষয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ডিরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস ডা. দীপক সিং বলেন, “হাসপাতালের পক্ষ থেকে অংশগ্রহণকারীবৃন্দ অত্যন্ত দক্ষতা ও সঠিক মূল্যায়নের সাথে বিএলএস এবং এসিএলএস-এর কোর্সটি সম্পন্ন করায় আমরা আনন্দিত। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ, জীবনরক্ষাকারী সরঞ্জামসহ ডাক্তার ও নার্সদের দক্ষ পর্যবেক্ষণে সকল রোগীদের সেবাদানে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “এভারকেয়ার হসপিটালে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতে এএইচএ প্রশিক্ষণ কেন্দ্রটি বিশেষ ভূমিকা পালন করবে এবং এর দ্বারা চট্টগ্রামবাসী বিশেষ উপকৃত হবেন বলে আমরা আশাবাদী।”

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares