বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এবার বীর চট্টলার মাটিতে ব্রিটিশদের ৬ উইকেটে উড়িয়ে দিলো টাইগাররা

প্রকাশ: ৯ মার্চ ২০২৩ | ১২:৩২ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ
এবার বীর চট্টলার মাটিতে ব্রিটিশদের ৬ উইকেটে উড়িয়ে দিলো টাইগাররা

এবার চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে টি -টোয়েন্টি ম্যাচে সফররত ইংল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলা শুরুৃ করে টাইগাররা। প্রায় ৮ বছর পর দলে ফেরা রনি তালুকদারও আগ্রাসী ইনিংস খেলেছেন। তবে বেশিদূর এগোননি। ১৪ বলে ২১ রান করে বিদায় নেন তিনি। এরপরই লিটনও ফিরে যান ১২ রান করে। এরপরের গল্পটা শুধু শান্ত আর হৃদয়ের

জোফরা আর্চার, স্যাম কারান, আদিল রশিদ কাউকেই ছাড় দেননি শান্ত। ২৭ বলে শান্ত তুলে নেন অর্ধ-শতক। তবে এরপরের বলেই ১৭ বলে ২৪ রান করে ফিরে যান হৃদয়।

১৮ তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডানকে চার মেরে দলকে জেতান সাকিব। ২৪ বলে ৬ চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে আফিফ অপরাজিত ছিলেন ১৫ রানে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares