বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এবার ফুল নিয়ে ঢাবিতে ছাত্রদলের শোডাউন, বাধা দেইনি ছাত্রলীগ

প্রকাশ: ৩ জুন ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ আপডেট: ৩ জুন ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ
এবার ফুল নিয়ে ঢাবিতে ছাত্রদলের শোডাউন, বাধা দেইনি ছাত্রলীগ

সাম্পান ডেস্ক

ছাত্রলীগের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ১২ দিন পর আবারো বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছুকদের স্বাগত জানাতে আজ শুক্রবার সকালে হাতে ফোল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন সংগঠনটির কয়েকশত নেতাকর্মী।তবে এবার ক্যাম্পাসে ঢুকতে তাদের বাধা দেয়নি ছাত্রলীগ। ভর্তি

জানা যায়, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের একদল নেতাকর্মী। নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব আমানউল্লাহ আমান।

পরীক্ষা শেষে কাজী মোতাহার হোসেন ভবন থেকে বের হওয়া ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় ছাত্রদল। তারা ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ফুল ও কলম দেয়। ১৫ মিনিটের মধ্যে কর্মসূচি শেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ হয়ে ক্যাম্পাস ছাড়েন।

ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ঐতিহ্য হচ্ছে প্রতিবছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ফুল এবং কলম দিয়ে ক্যাম্পাসে অভ্যর্থনা জানানো, তাদেরকে তথ্য দিয়ে, পরিবহণ দিয়ে, সুপেয় পানি দিয়ে এবং মেডিকেল সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকা। আজকে শুরুতে আমরা ক্যাম্পাসে পুলিশ প্রশাসনের বাধার সম্মুখিন হলেও পরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আসার আহ্বান করে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares