বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এবার পাঁচলাইশে পাহাড় ধসে শিশুর মৃত্যু, গোপনে লাশ নিয়ে গ্রামে চলে গেলেন বাবা

প্রকাশ: ২০ জুন ২০২২ | ১১:৩৫ পূর্বাহ্ণ আপডেট: ২০ জুন ২০২২ | ১১:৩৫ পূর্বাহ্ণ
এবার পাঁচলাইশে পাহাড় ধসে শিশুর মৃত্যু, গোপনে লাশ নিয়ে গ্রামে চলে গেলেন বাবা

নিজস্ব প্রতিবেদক

মাত্র দুইদিন আগে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের আকবরশাহে পাহাড়ধসে একই পরিবারের দুইজনসহ চারজনের মৃত্যু হয়েছে। পরের দিনই সেখানে উচ্ছেদ চালিয়ে পাহাড়ের পাদদেশে নির্মিত ১৮৪ টি ঝুকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসনে।এর ঠিক পরের দিনই নগরের পাঁচলাইশে পাহাড় ধসে মোহাম্মদ রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার ( ১৯ জুন) দিবাগত রাতে পাঁচলাইশ থানাধীন চশমাহিল আবাসিকের মামুন কলোনিতে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রায়হান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের দীন মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,পাঁচলাইশের চশমা হিল গ্রিনভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের পাদদেশ ঘেঁষে নিহত শিশু রায়হানের বাবার ঝুপড়ির দোকান ছিল। রায়হান পড়ালেখার পাশাপাশি দোকানে বাবাকে সময় দিতেন। রবিবার রাতে দোকান বন্ধ করে তার বাবা বাসায় চলে যায়। তাকেও বাসায় চলে যেতে বললে সে বাসায় না গিয়ে দোকানে ঘুমিয়ে পড়ে। ভোরে কোনো একসময় পাহাড়ধসে দোকানের পাশের দেয়ালে পড়ে। পাহাড়ি মাটি দোকানের ওপর পড়লে মাটিচাপায় রায়হানের মৃত্যু হয়। সকালে তার বাবা পাহাড়ধসের খবর পেয়ে দোকানে এসে রায়হানকে মৃত অবস্থায় উদ্ধার করে।তবে তিনি কাউকে না জানিয়ে লাশ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে দাফনের আয়োজন করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘শিশু রায়হান বাবার সঙ্গে মুদির দোকানে কাজ করতো। রাতে রায়হান ওই দোকানেই ঘুমাতো। ফলে রোববার দিবাগত রাতে পাহাড় থেকে ধসে পড়া মাটিচাপায় শিশু রায়হানের মৃত্যু হয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই রায়হানের লাশ নিয়ে তার স্বজনরা গ্রামের বাড়ি লাকসামে চলে গেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares